ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তাহেরা ফারুকের কাছে ৩ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৭২৪টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ২৯ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে প্রচলিত বাজারদরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন এ পরিচালক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments