সোমবার, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএপেক্স স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

এপেক্স স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরেও কোম্পানিটি একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছর ২০২৪-২৫ সালে ইপিএস ছিল ৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ২২ পয়সা বা প্রায় ৬ শতাংশ।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৮১ পয়সা। ২০২৪-২৫ অর্থবছর শেষে যা ছিল ৮৩ টাকা ১১ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস কমেছে ৪ টাকা ৩০ পয়সা।

ইপিএস কমার কারণ হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, কর ব্যয়ের মধ্যে কর্মীদের চাকরিসংক্রান্ত সুবিধার দায়ের বিপরীতে বিলম্বিত কর হিসাব করার কারণে ইপিএস কমেছে। একই কারণে এনএভিপিএসও কমেছে।

লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৭ অক্টোবর নথিভুক্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments