বুধবার, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদউত্তর ফাইন্যান্সের সম্পদের পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত
spot_img
spot_img

উত্তর ফাইন্যান্সের সম্পদের পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড (ইউএফআইএল) নিজেদের মালিকানাধীন জমি ও ফ্ল্যাটের পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পাঁচটি সম্পত্তির বর্তমান বাজারমূল্য নির্ধারণে পেশাদার মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, গত ৩১ আগস্ট, ২০২৬ তারিখে কোম্পানিটির পাঁচটি সম্পত্তির সম্মিলিত হিসাবমূল্য ছিল ২০ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৪৭ টাকা। সম্পত্তিগুলো অধিগ্রহণের পর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মূল্যায়ন করা হয়নি।

সম্পত্তিগুলোর বর্তমান বাজারমূল্য নির্ধারণের জন্য বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত স্বনামধন্য ও যোগ্য মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।ব্যাংক সেবা নিন

মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর প্রতিবেদন পাওয়ার ভিত্তিতে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে উত্তর ফাইন্যান্স। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জে প্রয়োজনীয় তথ্য প্রকাশের বিষয়টিও বিবেচনা করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments