ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বরজুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৩১ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ২ টাকা ৭৬ পয়সা ।
একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৭ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৯৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments