ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই নগদ ডিভিডেন্ড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি ১৯ টাকা ৩৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২৯ টাকা ১৯ পয়সা।বিনিয়োগ করুন
আগামী ১৯ ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments