ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গতকাল ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬.৯০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৭.২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কটনের ৭.০৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.০৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.৮৩ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.৭৬ শতাংশ, জুট স্পিনার্সের ৪ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩.১২ শতাংশ, এফবিএলআইএফের ২.১৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.১৭ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.০৮ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
























Recent Comments