বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবীমা পেশাজীবীদের সংগঠন হিসেবে নিবন্ধন পেল বিআইডিএস সোসাইটি
spot_img
spot_img

বীমা পেশাজীবীদের সংগঠন হিসেবে নিবন্ধন পেল বিআইডিএস সোসাইটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই বছরে দেশের বীমা পেশাজীবীদের আরেকটি স্বাধীনতা অর্জিত হলো পেশাজীবীদের সংগঠন অনুমোদনের মধ্য দিয়ে। বহু প্রতিক্ষার পর বীমা পেশাজীবীদের প্রাণের দাবিতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেল “বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)” যার গভঃ রেজিস্ট্রেশন নং এস-১৩৫৩১।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল নিয়ম মেনে রাষ্ট্রীয়ভাবে নিবন্ধিত ও পরিচালিত হবে Societies Registration Act, 1860 অনুযায়ী।

বাংলাদেশের স্বনামধন্য বীমা প্রশিক্ষক ও বীমা সংগঠক মোঃ মাহমুদুল ইসলাম এর উদ্যোগে দেশের ভিন্ন ভিন্ন বীমা কোম্পানির শতশত বীমা পেশাজীবীদের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করলো “বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)”।

সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট মোঃ মাহমুদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট  সায়ের আহমেদ সায়িদ, সেক্রেটারী জেনারেল শফিকুল ইসলাম কানন ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন ফিরোজ আহমেদ।

প্রেসিডেন্ট বলেন, দল-মত জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বীমা কোম্পানির সর্বস্তরে বীমা পেশাজীবীদের একত্রিত হতে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান “বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস)” এ আপনার নাম রেজিস্ট্রেশন করে বীমা শিল্পের উন্নয়নে আপনিও হতে পারেন এক গর্বিত অংশীদার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments