রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঅক্টোবরে ২৮৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
spot_img
spot_img

অক্টোবরে ২৮৭ কোটি ডলারের রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা দেশে ২৮৭ কোটি (২ দশমিক ৮৭ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের একই মাসের তুলনায় এ আয় ১২ দশমিক ১৮ শতাংশ বেশি। ২০২৫ সালের অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ডলার।

রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ প্রায় ১৩ শতাংশ বেশি।

অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স প্রবাহের এ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments