বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকোহিনূর কেমিক্যালের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে
spot_img
spot_img

কোহিনূর কেমিক্যালের প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১০ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৩৪ পয়সা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ বুধবার ১১ নভেম্বর অনুষ্ঠিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ডাইলিউটেড ইপিএস হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬৪ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৭২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৮১ পয়সা।

এ ছাড়া, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫ টাকা ৪৫ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে যা ছিল ৭১ টাকা ১ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments