বুধবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, যেভাবে আবেদন করবেন
spot_img
spot_img

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, যেভাবে আবেদন করবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ই-ভ্যাট সিস্টেমের সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারা করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার (১৬ নভেম্বর) এ-সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করে এনবিআর। পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) আদেশটি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একই সময়ে ব্যবহারকারীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এতে সার্ভারে জটিলতা তৈরি হওয়ায় অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার কার্যক্রম ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২) এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে। বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments