মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা
spot_img
spot_img

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ১ হাজার ৭৬ কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বাজারটিতে মোট ১ হাজার ৭৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইর বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২ হাজার ১১৩ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়াহ সূচক ডিএসইএস শূন্য দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে ১ হাজার ৭৫ দশমিক ৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

দিনটিতে ডিএসইতে মোট ১ হাজার ৭৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ৩৪ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৮৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেনের সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৫৮৯টি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দিন শেষে ১৪৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ারদর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments