বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
spot_img
spot_img

পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিছুদিন ধরে তীব্র আন্দোলনের পর তৈরি পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এটি আগে ছিল ১২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের আলোচনায় সব সদস্যের সর্বসম্মতিক্রমে তিনটি গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়। যেখানে শ্রমিকদের জন্য সর্বোচ্চ গ্রেড-১-এ নিম্নতম মজুরি সাড়ে ২১ হাজার, গ্রেড-২-এ ২০ হাজার ও গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া সর্বনিম্ন গ্রেড-৪-এর বিষয়ে বোর্ড সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।

সেই সঙ্গে সিদ্ধান্ত হয়, প্রতিটি গ্রেডের শ্রমিকের নিম্নতম মজুরি নির্ধারণের পর সেই গ্রেডের কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে, সে ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা এর সঙ্গে সমন্বয় করা হবে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টার আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি দিতে চেয়েছিল ১৫ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করেছিল।

তবে শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষই নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments