ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় ও লকডাউনের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ১০.৯১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬৯ বারে ৫ লাখ ৭ হাজার ৪৬১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ৮.৭৫ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা দরে লেনদেন হয়।
এনভয় টেক্সটাইল লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১ টাকা বা ৪.৪২ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইউনাইটেড ইন্স্যুরেন্স, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর


































Recent Comments