সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদতৃতীয় দিনেই দর পতনের শীর্ষে ইনডেক্স এগ্রো
spot_img
spot_img

তৃতীয় দিনেই দর পতনের শীর্ষে ইনডেক্স এগ্রো

েইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে ইনডেক্স এগ্রো। লেনদদেনের তৃতীয় দিনে এসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ইনডেক্স এগ্রোর শেয়ার দর প্রথম দিন ৫০ শতাংশ বেড়েছে ৭৫ টাকায় দাঁড়ায়। দ্বিতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা কমে ৭২.৪০ টাকায় নেমে যায়। আর তৃতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৮০ শতাংশ কমে ৬৫.৩০ টাকায় নেমে দাঁড়ায়। এর মাধ্যমে ইনডেক্স এগ্রো ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৮.৬৮ শতাংশ, জিকিউ বলপেনের ৮.৪০ শতাংশ, আরএকে সিরামিকের ৮.২৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.০৮ শতাংশ, বিডি থাইয়ের ৮.০৪ শতাংশ, মিরাকলের ৭.৭৮ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.৫০ শতাংশ, বে লিজিংয়ের ৭.৩৫ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৭.২৮ শতাংশ কমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments