ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড সর্বশেষ হিসাববছরের (২০২০) বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ পূবালী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৬০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ১০ পয়সা।
অন্যদিকে এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা, যা আগের বছর ২ টাকা ৮ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭ টাকা ৬৩ পয়সা।
আগামী ৩ জুন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments