বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইউনিক হোটেলের সাথে নেবারস পাওয়ারের চুক্তি
spot_img
spot_img

ইউনিক হোটেলের সাথে নেবারস পাওয়ারের চুক্তি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট নেবারস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি চুক্তি অনুযায়ী ১৪ হাজার ৬৪১টি সাধারণ শেয়ার ১০ টাকা ফেসভ্যালুতে বিক্রি করবে। যার ১১.৭৬ শতাংশ পেইড-আপ শেয়ার ইউনিক ম্যানেজমেন্ট পাওয়ার লিমিটেডের (ইউনিক হোটেলর সহযোগী কোম্পানি)।

নেবারস পাওয়ার ইনভেস্টমেন্ট কোম্পানিটির শেয়ার ২ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮০০ প্রিমিয়াম ফেসে কিনবে। কোম্পানিটি অনুমোদন পেলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে এই শেয়ার কিনতে পারবে।

কোম্পানিটি আরও জানায়, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ৫৮৪ মেগাওয়াট (নেট) গ্যাস/আর এলএনজি ভিত্তিক কমবাইন্ড পাওয়ার প্লান্ট প্রকল্প করেছে।

কোম্পানিটির এই প্রকল্পের সাথে স্ট্রেটেজিক ফিন্যান্স লিমিটেড এবং জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট বি.ভি মিলে নামকরণ করা হয়েছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। এই প্রকল্পটি নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments