ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ২১.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩১.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১১.৫৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪০.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার ৬৫৩টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৮১২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬০২ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকা।
গত কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ৫১.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৩১০.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২০৯.০৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৯.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ২৬.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টির। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ৭২৩টি শেয়ার ১ লাখ ৭ হাজার ৩৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৪২ লাখ ১২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৬ শতাংশ বা ৪০.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪১৯.৫৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.২৫ শতাংশ বা ২৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩০১.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৫৭২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments