ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বুধবার (২১ এপ্রিল) ইউনাইটেড ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৪০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনাইটেড ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৯.৩৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৭.৫৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৭.১৬ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৭.১৪ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬.৫৭ শতাংশ, তাকাফুর ইন্স্যুরেন্সের ৫.৯২ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.৫৫ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.২২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর


































Recent Comments