রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা উত্থানে শেয়ারবাজার: লেনদেনে চমক
spot_img
spot_img

টানা উত্থানে শেয়ারবাজার: লেনদেনে চমক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা উত্থানে রয়েছে দেশের পুঁজিবাজার। সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতায় বিনিয়োগকারীরা আস্থা ফিরে আসছে। এছাড়া বর্তমান মার্কেটকে ঘিরে ইতিবাচক অবস্থানে রয়েছেন বাজার বিশেষজ্ঞরা।

জানা যায়, আজ ২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৭.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫১৭.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৫.১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৩.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৬০৭টি শেয়ার ১ লাখ ৯১ হাজার ৫৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস অর্থাৎ গত ২৯ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৮.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪৭৯.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৯.৮২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১০.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫২টির, কমে ১২৮টির এবং অপরিবর্তিত রয় ৭১টির। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ১৭১টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৪৩৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৭২ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৩৪ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮১ শতাংশ বা ১২৮.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৩.০৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৭৮ শতাংশ বা ৭৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৩৪.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৩৩২ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৫৭ কোটি ১৩ লাখ ১৬ হাজার ৬২৪ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৫ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ২৯২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments