রবিবার, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদনিয়্যালকোর হাত ধরে উন্মোচিত হচ্ছে এসএমই প্লাটফর্ম
spot_img
spot_img

নিয়্যালকোর হাত ধরে উন্মোচিত হচ্ছে এসএমই প্লাটফর্ম

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘদিন পর স্বল্প মূলধনী কোম্পানি নিয়ে গঠিত এসএমই প্লাটফর্মের দ্বার উন্মোচিত হচ্ছে। এশিয়ার বড় বড় শেয়ারবাজার ভারত,চীন ইত্যাদি মার্কেটের পাশাপাশি এবার বাংলাদেশেও নিয়্যালকো এলোয়েস লিমিটেডের তালিকাভুক্তির মাধ্যমে এসএমই প্লাটফর্মের যাত্রা শুরু করতে যাচ্ছে পুঁজিবাজার।

আগামী ১৬-২০ মে পর্যন্ত কোয়ালিফাইড ইনভেস্টরদের আবেদনের মধ্যে নিয়্যালকো এলোয়েসের কিউআইও পর্ব শেষ হবে। এরপর এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির পর কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

এ কোম্পানি বর্তমান অবস্থা ও ভবিষ্যত সম্পর্কে জানতে চাইলে কোম্পানিটির ইস্যু ম্যানেজার এমটিবি ক্যাপিটাল লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) খায়রুল বাশার ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান,  নিয়্যালকো শতভাগ রপ্তানিমুখি প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণ প্রদক প্রাপ্ত। তাই কোম্পানিটির বর্তমান অবস্থা ও ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। কোয়ালিফাইড ইনভেস্টরদের বিনিয়োগের জন্য ভালো একটি ক্ষেত্র হচ্ছে নিয়্যালকো।

খায়রুল বাশার আরো বলেন, কোম্পানিটি ব্রোঞ্জ গান মেটাল, ফসফরাস ব্রোঞ্জ, লিডেড ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, ম্যাঙ্গানিজ ব্রোঞ্জ, স্যান্ড কাস্ট ব্রাস (এসসিবি), হাই টেনসিল ব্রাস (এইচটিবি), ডাই কাস্ট ব্রাস (ডিসিবি), মাস্টার এলোয়েস, ফসফরাস কপার ইত্যাদি পণ্য তৈরি করে। আর কোম্পানির উৎপাদিন পণ্য জার্মান, জাপানসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয়।

উল্লেখ্য, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৭৫ লাখ শেয়ার ইস্যু করে সাড়ে ৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এতে আবেদনে করবেন কোয়ালিফাইড ইনভেস্টররা। যেমন: মার্চেন্ট ব্যাংক, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার, মিউচুয়াল ফান্ডস অ্যান্ড কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিমস (সিআইএস), স্টক-ডিলারস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস, ইন্স্যুরেন্স কোম্পানি, ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস, এমন বিদেশি বিনিয়োগকারী যাদের কমিশনের আওতাধীন যে কোনো সিকিউরিটিতে একাউন্ট রয়েছে, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড। এছাড়া যেসব ব্যক্তি বিনিয়োগকারীর তালিকাভু্ক্ত সিকিউরিটিজে কমপক্ষে ১ কোটি বিনিয়োগ রয়েছে তারা নিয়্যালকোর আইপিওতে আবেদন করতে পারবেন।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ সেপ্টেম্বর, ২০২০ অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৯১ পয়সা। এই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৪৩ পয়সা।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

 

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments