সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইশরাক হোসেনের বাসায় তাপস
spot_img
spot_img

ইশরাক হোসেনের বাসায় তাপস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি ‘সম্প্রীতির রাজনীতি’র সূচনা করার কথাও জানান।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর ওয়ারীর ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করে দুপুরে আরকে মিশন রোডস্থ গোপীবাগের সেকেন্ড লেনেই ইশরাকের বাসার নিচে গিয়ে ভোট চান তাপস।

এ সময় তিনি বলেন, এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব। প্রচারণা শুরু করার আগে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি।

তাপস বলেন, মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে থাকবেন তিনি। ঢাকা শহরে মাদকসহ অন্যান্য অপরাধমূলক সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে সেগুলো দূর করা হবে। আমরা এলাকাভিত্তিক সমস্যাগুলো সমাধান করবো। আমরা ঢাকাকে উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলবো।

রোজ গার্ডেন এলাকায় তাপস পৌঁছানোর আগেই দলীয় নেতাকর্মী ভিড় করেন। সেখানে শেখ ফজলে নুর তাপস পৌঁছালে ফুলের নৌকা উপহার দিয়ে তাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তাপস পুরান ঢাকাকে আধুনিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নৌকার পক্ষে ভোট চান।

তিনি বলেন, ঢাকা আমাদের প্রাণের শহর। ঢাকাতেই আমাদের বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। তাই আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকাকে পুনরুজ্জীবিত করবো। আমরা আমাদের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে গড়ে তুলবো।প্রত্যেকটা ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। আমাদের মা-বোন ও মুরুব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা করা হবে। বর্তমানে ঢাকা অচল হয়ে গেছে। তাই আমাদের এই অচল ঢাকাতে সচল করবো। আমাদের ঢাকার রাস্তাঘাট পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানো হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জনগণের সেবামূলক ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন শেখ ফজলে নুর তাপস। এ সময় নেতাকর্মীদেরকে এলাকাভিত্তিক টিম গড়ে তুলে নৌকার বিজয় আনতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া আহ্বান জানান।

প্রচারনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায়, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments