ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বিক্রেতা সংকটে পড়ে ৪ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছিল এ ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: এশিয়া ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্স মিল্ক, প্রাইম ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক।
তথ্যমতে, রবিবার এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৮.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৫.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৫০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
মেঘনা কনডেন্স মিল্ক : রবিবার মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
প্রাইম ব্যাংক : রবিবার প্রাইম ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২২.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।
এনআরবিসি ব্যাংক : রবিবার এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments