সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদুই বছর পর চালু হচ্ছে আলহাজ্ব টেক্সটাইলের কারখানা
spot_img
spot_img

দুই বছর পর চালু হচ্ছে আলহাজ্ব টেক্সটাইলের কারখানা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আগামী ১৫ জুন থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানা চালু হচ্ছে। কোম্পানির ৪৪৬তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মূলধনের সমস্যা, বাজারে পণ্যের চাহিদা না থাকা এবং গুদাম মজুদ পণ্যে থাকায় নতুন পণ্য রাখার জায়গার অভাব দেখিয়ে ২০১৯ সালের ২৫ জুন এক মাসের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

প্রথমে এক মাসের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়।

এবার কোম্পানি জানিয়েছে, উৎপাদনকৃত সুতা বিক্রি হওয়ায় এবং গুদামে সুতার পরিমাণ কমে আসায় গত ২৩ ফেব্রুয়ারি এর পরিচালনা পর্ষদ পুনরায় উৎপাদন শুরুর করার সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের আলোকে ১৫ জুন কারখানা চালু ও উৎপাদন শুরু করতে যাচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments