বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসআরএম লিমিটেডের মার্জার অনুমোদন: রেশিও ১:০.২৮৮
spot_img
spot_img

বিএসআরএম লিমিটেডের মার্জার অনুমোদন: রেশিও ১:০.২৮৮

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ১:০.২৮৮ রেশিওতে বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস লিমিটেডের (বিএসআরএম লিমিটেড) সঙ্গে অ-তালিকাভুক্ত বিএসআরএম স্টীল মিলসের একত্রিকরণের (মার্জার) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত।

সোমবার কমিশনের ৭৭৬তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এই মার্জারের মাধ্যমে বিএসআরএম লিমিটেডের পরিশোধিত মূলধন ২৩৬ কোটি ৭ লাখ টাকা থেকে বেড়ে ২৯৮ কোটি ৫৮ লাখ টাকা হবে। এক্ষেত্রে বিএসআরএম লিমিটেড থেকে বিএসআরএম স্টীল মিলসের শেয়ারহোল্ডারদের ১০ টাকা মূল্যেমানের ৩৯ কোটি ৪৪ লাখ শেয়ারের বিপরীতে ৬ কোটি ২৫ লাখ শেয়ার ইস্যু করবে।

এক্ষেত্রে উচ্চ-আদালতের আদেশ অনুসারে কমিশন শেয়ারের বিনিময় রেশিও ১:০.২৮৮ হিসেবে শেয়ার ইস্যুর অনুমোদন প্রদান করে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments