বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণনতুন উচ্চতায় শেয়ারবাজার: পুঁজি ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

নতুন উচ্চতায় শেয়ারবাজার: পুঁজি ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ধীরে ধীরে নতুন এক উচ্চতায় পৌছাতে যাচ্ছে দেশের শেয়ারবাজার। দীর্ঘদিনের লোকসানে এখন মুনাফায় পরিবর্তিত হচ্ছে। শুধু পুঁজি ফিরে পাওয়া নয় বরং নতুন করে বিনিয়োগ করে ভালো মুনাফা করছেন বিনিয়োগকারীরা।

জানা যায়, আজ ৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ৩১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৬.২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২.৬৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। সারাদিনে ডিএসইতে ৭৮ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৮২০টি শেয়ার ৩ লাখ ৬৪ হাজার ৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭০০ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকা।

গতকাল ৮ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৯ শতাংশ বা ৪৭.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৩.১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৯০.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯৫.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮১টির, কমে ১৪৫টির এবং অপরিবর্তিত রয় ৪৩টির। সারাদিনে ডিএসইতে ৬২ কোটি ৪ লাখ ৬২ হাজার ৭৩টি শেয়ার ২ লাখ ৮৭ হাজার ১২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৬৫ কোটি ৭৫ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৩৪ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৮ শতাংশ বা ৮৪.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫১৫.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৬৯৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৫ কোটি ৭৭ লাখ ২০ হাজার ৭২৪ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ২৪ লাখ ৫৪ হাজার ২৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments