ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর দর বৃদ্ধি পেয়ে তিন কোম্পানির শেয়ার দর সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। কোম্পানিগুলো হলো: সালভো কেমিক্যাল, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন এবং সিএনএ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সালভো কেমিক্যালের শেয়ার দর ১০ শতাংশ বা ২.২৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৫.৩০ টাকায় লেনদেন হয়। এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর ১০ শতাংশ বা ৫.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৯.৪০ টাকায় লেনদেন হয়।
এছাড়া সিএনএ টেক্সটাইলের শেয়ার দর ১০ শতাংশ বা ০.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.২০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments