বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসার্কিট ব্রেকারের নতুন নির্দেশনা জারি
spot_img
spot_img

সার্কিট ব্রেকারের নতুন নির্দেশনা জারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের সার্কিট ব্রেকার তথা মূল্য উঠা-নামার নতুন সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোনো শেয়ারের মূল্য একদিনে ওই সীমার চেয়ে বাড়তে পারবে না, একইভাবে কমতেও পারবে না। তবে নিয়ম অনুসারে, লভ্যাংশ সংক্রান্ত ঘোষণার পরবর্তী কার্যদিবসে এই সার্কিটব্রেকার প্রযোজ্য হবে না। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) বিএসইসি সার্কিট ব্রেকারের নতুন সীমা বেঁধে দিয়ে একটি নির্দেশনা জারি করেছে। ফলে আগামী রোববার ২০ জুন থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো কোম্পানির শেয়ারের দাম ২০০ টাকার নিচে থাকলে একদিনে সেটির মূল্য ১০ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারবে।

শেয়ারের দাম ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে থাকলে সার্কিট ব্রেকার হবে ৮ দশমিক ৭৫ শতাংশ।

শেয়ারের দাম ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে থাকলে সার্কিট ব্রেকার হবে ৭ দশমিক ৭০ শতাংশ।

যদি শেয়ারের দাম ১০০০ থেকে ২০০০ টাকা হয়, তাহলে শেয়ারের দাম ৬ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারবে।

শেয়ার বা ইউনিটের দাম ২০০০ থেকে ৫০০০ হাজার টাকার ক্ষেত্রে সার্কিট ব্রেকার ৫ শতাংশ।‍
শেয়ারের দাম ৫০০০ টাকার ওপরে হলে সার্কিট ব্রেকার হবে ৩ দশমিক ৭৫ শতাংশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments