ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি সমাপ্ত অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও যমুনা ব্যাংক লিমিটেড।
তথ্যমতে, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পনিটি ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
এছাড়া, যমুনা ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর যাদের ব্যাংকে বিইএফটিএন সিস্টেমস নেই তাদের ডিভিডেন্ড যমুনা ব্যাংকের অফিসে যেয়ে সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি সাড়ে ১৭ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments