ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ১০২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডাচ বাংলা ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯১ লাখ ৬১ হাজার টাকার।
৩৮ কোটি ৪১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কাট্টালী টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, আরগন ডেনিমস, কুইন সাউথ, ড্রাগন সোয়েটার, মতিন স্পিনিং ও লংকাবাংলা ফাইনান্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments