শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ৬ মাস পর নতুন এমডি পেল ডিএসই
spot_img
spot_img

৬ মাস পর নতুন এমডি পেল ডিএসই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হওয়ার প্রায় ৬ মাস পর নতুন এমডি পেল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। অস্ট্রেলিয়া প্রবাসি প্রযুক্তিবিদ তারিক আমিন ভূঁইয়া ডিএসই নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি হাস্কলাউড বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (০৬ জুলাই) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দিয়েছে।

তথ্যমতে, গতকাল (০৫ জুলাই) ডিএসইর পক্ষ থেকে এমডি পদে নিয়োগ চেয়ে তারিক আমিন ভূইয়া, অভিজিৎ কুমার সাহা ও মুস্তাফিজুর রহমানের নাম কমিশনে প্রস্তাব করা হয়। এই তালিকা থেকে তরিকুল আমিন ভূইয়াকে এমডি পদে নিয়োগের অনুমোদন দিয়েছে কমিশন।

এর আগে, প্রায় ৬ মাস ডিএসইর এমডির পদ শূন্য ছিল। গতবছরের ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। একই মাসের ২১ তারিখে অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। নোটিস পিরিয়ড শেষে ৭ জানুয়ারি সানাউল হক তার দায়িত্ব থেকে বিদায় নেন। এর পর থেকে প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারি ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তারিক আমিন ভূইয়া হলেন ফ্রেন্ডশীপ এনজিওর আইটি অ্যাডভাইজার, হাস্কলাউড পিটিওয়াই লিমিটেড, সিডনীর প্রতিষ্ঠাকালীন সিইও এবং সিটিপিও এবং হাস্কলাউড বিডি লিমিটেডের নির্বাহি চেয়ারম্যান। তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও এবং বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও।

অন্য দুইজনের মধ্যে অভিজিৎ কুমার সাহা হলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ-প্রধান অর্থ কর্মকর্তা ও মুস্তাফিজুর রহমান সাবেক সচিব।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments