ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬.৬৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১২ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২২ লাখ ২৬ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ৪৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৫ কোটি ৮ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২৭ লাখ ১৪ হাজার টাকা।
অগ্রণী ইন্স্যুরেন্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.৮৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments