
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্লেন্ডেড লুব্রিকেন্টিং তেলের দাম দ্বিগুণ বাড়িয়েছে সরকার।এতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্ট লিমিটেডের আয় বছরে প্রায় ৩৯ লাখ ২৫ হাজার টাকা বাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিপিসি লুব্রিকেন্ট তেলের ব্লেল্ডিং চার্জ প্রতি লিটারে ৩ টাকা থেকে বাড়িয়ে ৬.৫০ টাকায় করেছে। আর স্টোরেজ চার্জ প্রতি লিটারে ০.০৫ টাকা থেকে বাড়িয়ে ০.১৫ টাকা করেছে। যা আজ ১৪ জুলাই বুধবার থেকে কারযকর হচ্ছে।
কোম্পানিটি আশা করছে লুব্রিকেন্টের ব্লেন্ডিংয়ের চার্জ বাড়ানোর ফলে প্রতি বছর ইস্টার্ন লুব্রিকেন্টস ৩৯ লাখ ২৫ হাজার টাকা মুনাফা করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.



























Recent Comments