মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডিএসই’র ট্রেডিং ত্রুটি: ৭ সদস্যের প্যানেল গঠন
spot_img
spot_img

ডিএসই’র ট্রেডিং ত্রুটি: ৭ সদস্যের প্যানেল গঠন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভার জটিলতায় গত ১৮ জুলাই সকাল ১১.০৯ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত লেনদেন বন্ধ রাখতে হয়। কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে ওইসময় লেনদেন বন্ধ রাখে ডিএসই কর্তৃক্ষ। তাই ডিএসই’র ট্রেডিং ত্রুটির কারণ খতিয়ে দেখতে এবং কার্যকরী সমাধান বের ৭ সদস্যের প্যানেল গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গঠিত প্যানেলের নেতৃত্ব দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এর অধ্যাপক হাফিজ মো: হাসান বাবু। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন: বুয়েটের দু’জন অধ্যাপক মো: ইউনুল আলী এবং মো: সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন অধ্যাপক কাজী মুহায়মেনুন সাকিব এবং আব্দুর রাজ্জাক। এছাড়া তাদের সঙ্গে কাজ করবেন ব্লকডচেইন অলিম্পিয়াড বাংলাদেশের কো-অর্ডিনেটর হাবিবুল্লাহ এন করিম। প্যানেলের মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করবেন বিএসইসির ডেপুটি ডিরেক্টর মো: শহিদুল ইসলাম।

গঠিত প্যানেল সদস্যদের গাইডলাইন অনুযায়ী ডিএসই’র আইটি ডিপার্টমেন্ট অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিজাইন এবং ডেভেলপ করবে। এছাড়া ট্রেডিং অপারেশনের নানা সমস্যা ও সমাধানের দায়িত্বও পালন করবে বিএসইসির গঠিত প্যানেল।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments