সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদঅনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা
spot_img
spot_img

অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। সোমবার (২৬ জুলাই) এই সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ।

 

ফলে তাঁদের বিদেশে যেতে হলে আগেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। অনুমতি পেলেই কেবল তাঁরা বিদেশে যেতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা দাপ্তরিক কাজ কিংবা ব্যক্তিগত ছুটিতে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলে তাদের প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে সার্বিক গতিশীলতা কমতে পারে। একইসঙ্গে পরিচালনগত ঝুঁকিসহ আর্থিক ক্ষতির আশঙ্কাও দেখা দিতে পারে। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালকদের বিদেশ যাত্রায় আবেদনপত্রের মাধ্যমে অনুমতি নেয়ার বিষয়ে বাধ্যবাধকতা  জারি করলো কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট আবেদনের সঙ্গে ভ্রমণের ১৫ কর্মদিবস আগে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপি বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

কোনো এমডির দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে দেওয়া আবেদন বাংলাদেশ ব্যাংক অনুমোদন করা হলে তাতে অনুপস্থিতকালে তাঁর জায়গায় যিনি দায়িত্ব পালন করবেন, সেই কর্মকর্তাদের নাম, পদবি, দাপ্তরিক ফোন, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয় এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করতে হবে। ভ্রমণের আগে ভ্রমণের কারণ, খরচ, কোথায় অবস্থান তা জানাতে হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments