বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআতঙ্কের দিনে পুঁজিবাজারে সর্বোচ্চ রেকর্ড: শত কোটি শেয়ার লেনদেন
spot_img
spot_img

আতঙ্কের দিনে পুঁজিবাজারে সর্বোচ্চ রেকর্ড: শত কোটি শেয়ার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রতিটি ব্যাংকের শেয়ারবাজারে তাদের বিনিয়োগসংক্রান্ত তথ্য দিনে দিনে জানাতে হবে-বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনার আতঙ্কে ছিল পুঁজিবাজার। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে বিবি’র এমন নির্দেশনায় শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে তেমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু উল্টোচিত্র দেখা গেছে পুঁজিবাজারে। সূচকের ব্যাপক উত্থানের পাশাপাশি দৈনিক লেনদেনেও রয়েছে দারুণ ইতিবাচক প্রভাব। সবচেয়ে ইতিবাচক বিষয় হচ্ছে আজ ১৬ আগস্ট পুঁজিবাজারে শত কোটি শেয়ার লেনদেন করে যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ডে পরিণত হয়েছে। মূলত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন ঋণের নতুন নির্দেশনা বাজার ভালো রাখতে সহায়তা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, আজ ১৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৪ শতাংশ বা ৪৯.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪৮.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৮.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪২৭.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.৪০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১০১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৯৬৩ শেয়ার ৩ লাখ ৮০ হাজার ৫৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ ৬৯ হাজার টাকা।

এর আগের কার্যদিবসে অর্থাৎ গত ১২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৫ শতাংশ বা ৭৬.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৬৯৯.৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৫৯.০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪২৭.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৯টির, কমে ১৪৪টির এবং অপরিবর্তিত রয় ২৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৫.৫৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮৯ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৩০৩ শেয়ার ৩ লাখ ৪৩ হাজার ৫৫২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৬৬০ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৯৩ কোটি ৩ লাখ ৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৯ শতাংশ বা ১৩৪.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৫০.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭০টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৬ কোটি ২২ লাখ ৮ হাজার ৯১২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৯ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৪৮০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ২৬ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৪৩২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments