ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ আগস্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনের শুরুর দিকে সূচকের দরপতন হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাই প্রেসারের মাত্রা বেড়ে যায়। যে কারণে সূচকের উত্থানে লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। তবে এদিন সূচক বৃদ্ধি পেলেও কমেছে বেশিরভাগ শেয়ার দর।পুঁজিবাজারে আজ ৪৪.১৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ২০.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬২.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৭.৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫৯.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.১৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৮৪ কোটি ২৯ লাখ ৭৩ হাজার ৩৭৯ শেয়ার ৩ লাখ ৭৯ হাজার ৬৫৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭৭৪ কোটি ৮১ লাখ ১ হাজার টাকা।
গতকাল ২২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২১ শতাংশ বা ৮১.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৮৪২.২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৭৯.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৫১.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৪৭টির, কমে ৯৬টির এবং অপরিবর্তিত রয় ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৬৫.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯০ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ১৯০ শেয়ার ৩ লাখ ৬৬ হাজার ১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৪৯ লাখ ২০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৭৫.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৯৬.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৪টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৫৮১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০০ কোটি ৮ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ২৮ লাখ ৫৮ হাজার ২২১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments