মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনের পর ফের উত্থান
spot_img
spot_img

টানা পতনের পর ফের উত্থান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: টানা ৩ কার্যদিবস দরপতনের পর আজ ৩১ আগস্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে উত্থানে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৫৯.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩১ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৭ শতাংশ বা ৪৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৯.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯০.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫৩.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৯.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬০ কোটি ৩০ লাখ ৮ হাজার ৬৮১ শেয়ার ৩ লাখ ১৮ হাজার ১৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা।

গত কার্যদিবস অর্থাৎ ২৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৭.৭২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৮২৩.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৮৪.২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৪৩.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩১টির, কমে ২১৫টির এবং অপরিবর্তিত রয় ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৪.৯৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫৩ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৩২৫ শেয়ার ৩ লাখ ২ হাজার ৪৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪০২ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৭ শতাংশ বা ১৫৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৯৭.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০২টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৪০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮২ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৪৬৬ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১০ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৬২৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments