বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদউত্তরা ব্যাংকের পরিচালকের ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
spot_img
spot_img

উত্তরা ব্যাংকের পরিচালকের ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের মনোনীত পরিচালক বদরুন্নেসা শারমিন ইসলাম (ওয়েলথ ম্যাক্স অ্যাসেট ম্যানেজমেন্টের পক্ষে মনোনীত) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বদরুন্নেসা শারমিন ইসলাম উত্তরা ব্যাংকের ৩ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এই মনোনীত পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেট থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ি, উত্তরা ব্যাংক লিমিটেড চলতি ২০২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) সংশোধন করেছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭৪ পয়সা। যা এর আগে ব্যাংকটির প্রতিবেদন অনুসারে ৮৪ পয়সা ছিল। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৩৪ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৫২ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments