বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারএশিয়ার শেয়ারবাজারে ব্যাপক উত্থান: মন্দাবস্থায় আমেরিকা ও ইউরোপ
spot_img
spot_img

এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক উত্থান: মন্দাবস্থায় আমেরিকা ও ইউরোপ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বেশ চাঙ্গা অবস্থায় সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। অন্যদিকে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজারে মন্দাবস্থা বিরাজ করছে।

নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  সপ্তাহজুড়ে দরপতনে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৭৮ শতাংশ বা ২৭১.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪৬০৭.৭২ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.১৫ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৭৭ শতাংশ বা ৩৪.৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৪৫৮.৫৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৬৯ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৮৭ শতাংশ বা ১৩২.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫১১৫.৪৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.৬১ শতাংশ কমেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.৬০ শতাংশ বা ৯৯.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৫৬৩.৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.০৫ শতাংশ কমেছে।

ইউরোপের শেয়ারবাজার:  আমেরিকার মতো একই অবস্থায় দরপতনে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.০৭ শতাংশ বা ৪.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭০২৯.২০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৫৩ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ১৩.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৬০৯.৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৯ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২০.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৬৬৩.৭৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৯ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ২২৩.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৬৮৬.৪৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৫ শতাংশ কমেছে।

এশিয়ার শেয়ারবাজার:   বেশ চাঙ্গা অবস্থায় সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ১.২৫ শতাংশ বা ৩৭৩.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০৩৮১.৮৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.৩০ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৯১ শতাংশ বা ৪৮৯.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬২০৫.৯১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.১৭ শতাংশ বেড়েছে।

চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.২৭ শতাংশ বা ৯.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৭০৩.১১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৩.৩৯ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৫৪.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩০৫.০৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭৮ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ২৭.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০৯৮.৮০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍০.৪৮ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments