শুক্রবার, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারএকনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন
spot_img
spot_img

একনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক দরপতনে সপ্তাহ পার করেছে আমেরিকা ও ইউরোপের শেয়ারবাজার। তবে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার।

নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  ব্যাপক দরপতনে রয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৪৮ শতাংশ বা ১৬৬.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪৫৮৪.৮৮ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০৭ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৯১ শতাংশ বা ৪০.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৪৩২.৯৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ০.৫৭ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৯১ শতাংশ বা ১৩৭.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৪৩.৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ০.৪৭ শতাংশ কমেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.৭০ শতাংশ বা ১১৬.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৪৬০.৩৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬২ শতাংশ কমেছে।

ইউরোপের শেয়ারবাজার:  আমেরিকার মতো একই অবস্থায় দরপতনে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৯১ শতাংশ বা ৬৩.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৬৩.৬৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৯৩ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১.০৩ শতাংশ বা ১৬১.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪৯০.১৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৭৭ শতাংশ কমেছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৯ শতাংশ বা ৫২.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৫৭০.১৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৫০ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ২৫৪.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৭০৯.৫৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০৯ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:   সূচক বৃদ্ধির মধ্য দিয়ে শেষ দিন পার করলেও সপ্তাহজুড়ে মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৫৮ শতাংশ বা ১৭৬.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০৫০০.০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৩৯ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.০৩ শতাংশ বা ২৫২.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৯২০.৭৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ৪.৯০ শতাংশ কমেছে।

চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.১৯ শতাংশ বা ৬.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৬১৩.৯৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৪১ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১২৫.২৭ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ৫৯০১৫.৮৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.২২ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ৬.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০৭১.২৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍০.৮৯ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments