ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোলিয়াম রিফাইনারি লিমিটেডের সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আমন্ত্রণে ন্যাপথা ক্রয় এবং বিক্রয়ে একটি চুক্তি হয়েছে সিভিওর সাথে। আগামী পাঁচ বছর এই চুক্তি কার্যকর থাকবে।
গত ২২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রাম অফিসে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর
































Recent Comments