ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ সেপ্টেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এছাড়া দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। কিন্তু কমেছে বেশিরভাগ শেয়ার দর। দিন শেষে ডিএসইতে ৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ২৬.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩২৯.০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯২.১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭১০.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৫৫ কোটি ২৪ লাখ ৩৬ হাজার ৭৪৮ শেয়ার ৩ লাখ ১৪ হাজার ৭৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ ২১ হাজার টাকা।
গতকাল ২৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ৩০২.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫৮৩.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬৯৬.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৫টির, কমে ২২৩টির এবং অপরিবর্তিত রয় ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩০.৫৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫০ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৮৫১ শেয়ার ২ লাখ ৮৫ হাজার ৬৫২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২৬৯ কোটি ৫ লাখ ৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৩৩ কোটি ২৫ লাখ ১২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৫০.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৩৭৩.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪০টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২২ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ৭৭৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৮৬৯ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার ৯০৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments