ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে স্বল্প মূলধনী কোম্পানি নিয়ে গঠিত স্মল ক্যাপিটাল প্লাটফর্মের আজ ৩০ সেপ্টেম্বর লেনদেন শুরু হয়েছে। ৬ কোম্পানি নিয়ে শুরু করা লেনদেনের প্রথমদিন কাটছে অনেকটা ঢিলে ঢালাভাবে।

ডিএসই সূত্রে জানা গেছে, স্মল ক্যাপ প্লাটফর্মে লেনদেন করা ৬ কোম্পানি হলো: বেঙ্গল বিস্কুট, ওয়ান্ডারল্যান্ড টয়েজ, এপেক্স উইভিং, মাস্টার ফিড এগ্রোটেক, অরিজা এগ্রো এবং হিমাদ্রি লিমিটেড। উল্লেখিত ৬ কোম্পানির মধ্যে হিমাদ্রি লিমিটেডের এখনো কোন শেয়ার লেনদেন হয়নি। বাকি ৫ কোম্পানির মাত্র ৮৫টি শেয়ার ১৪ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে যা বাজার মূল্য দাঁড়িয়েছে মাত্র ৩ হাজার টাকা।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, বেঙ্গল বিস্কুটের শেয়ার দর ১৮.৫০ শতাংশ বা ৩৩.৩০ টাকা বৃদ্ধি পেয়ে ২১৩.৩০ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির মাত্র ৭টি শেয়ার ২ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে।
ওয়ান্ডারল্যান্ড টয়েজের শেয়ার দর ১৯.৮৮ শতাংশ বা ৩.৩০ টাকা বৃদ্ধি পেয়ে ১৯.৯০ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির মাত্র ৬টি শেয়ার ২ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে।
এপেক্স উইভিংয়ের শেয়ার দর ২০ শতাংশ বা ২.৪০ টাকা বৃদ্ধি পেয়ে ১৪.৪০ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির ১৮টি শেয়ার ৫ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে।
মাস্টার এগ্রোর শেয়ার দর ২০ শতাংশ বা ২ টাকা বৃদ্ধি পেয়ে ১২ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির মাত্র ৩টি শেয়ার ৩ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে।
অরিজা এগ্রোর শেয়ার দর ২০ শতাংশ বা ২ টাকা বৃদ্ধি পেয়ে ১২ টাকায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির ৫১টি শেয়ার ২ বার হাতবদল হয়ে লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
































Recent Comments