ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এনভয় টেক্সটাইল লিমিটেড: পরিচালনা পর্ষদের সভার সভা আজ ১১ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ফরচুন সুজ লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আজ ১১ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এছাড়া, কাশেম ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা দুপুর ২.৩৫টায় অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments