ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু থেকে সূচকের পতন ঘটে। এ মন্দা বাজারেও প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং সোনারগাঁও টেক্সটাইল।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স: গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৪.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯৭.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৪.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৯.৪০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
সোনারগাঁও টেক্সটাইল: গতকাল কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments