ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭১ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৫৬ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ১ টাকা ৬৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৫৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments