ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে । সেই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ।
এদিন বেলা ১১.০০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৩৯ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৭ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ১১৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments