বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১৮ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১৮ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২০ ও ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড: পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৯ টাকা ২০ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ লোকসান (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৮ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

এএফএএস ফাইন্যান্স লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১০ টাকা ১২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৩ টাকা ৪০ পয়সা।

আগামী ৩০ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড: অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) আর্থিক ফলাফলের আলোকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ২০০ শতাংশ তথা প্রতি শেয়ারের বিপরীতে ২০ টাকা অন্তর্বর্তী ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 

ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত ডিভিডেন্ড পাবেন।

এর আগে গত ২৬ জুলাই কোম্পানিটি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) আর্থিক ফলাফলের বিপরীতে ২০০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে।

দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটি মোট ৪০০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড করেছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫ টাকা ৪৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫২  টাকা ৪৯ পয়সা।

আগামী ৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬৭ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ২৬ পয়সা।

আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

বিবিএস ক্যাবলস লিমিটেড:

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে বোনাস ডিভিডেন্ড ০৫ শতাংশ এবং ক্যাশ ডিভিডেন্ড ১০ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬ টাকা ০৫ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।

শাইনপুকুর সিরামিকস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড ঘোষণা করেছে ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩২ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২১ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৬৩ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

বেক্সিমকো লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭ টাকা ৫৩ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫১ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৮ টাকা ২৮ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১১ টাকা ৪৯ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৭ টাকা  ৮৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮৩ টাকা ১ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

ন্যাশনাল পলিমার

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমারের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তত্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫০ পয়সা (রাইট ইস্যুর জন্য রিস্টেটেড)।

২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৯ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১৫ টাকা ৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০২ টাকা ৫৪ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

স্কয়ার টেক্সটাইল

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০.২৭ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬৯ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

এমজেএল বিডি: পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৫৩ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯.৬৯ টাকায়।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড: গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৫০  পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩ টাকা ৬৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭২  টাকা ৫৭ পয়সা।

আগামী ২০ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১  নভেম্বর।

ডোরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৩ শতাংশ ক্যাশ ও ১২ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.০৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৫৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৮.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪০.৬২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৬.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫.১২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম কোম্পানি লিমিটেড: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৩১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১২.৫৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১২.৭৫ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন: কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আনোয়ারা পাওয়ার চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে।ইউনাইটেড আনোয়ারা পাওয়ার ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ইউনাইটেড পাওয়ার সহযোগী ইউনাইটেড আনোয়ারা পাওয়ারের ৯৯ শতাংশ শেয়ারের মালিক।

নাহি অ্যালমুনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৩১ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৭.৩৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৯৬ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments