সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআজ আদালতে হাজিরা পরীমণির
spot_img
spot_img

আজ আদালতে হাজিরা পরীমণির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা পরীমণি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) আদালতে হাজিরা দেবেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই হাজিরা দিতে যাওয়া কথা রয়েছে তার।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। তিনি জানান, পরীমণি মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে যাবেন। সেখানে নতুন আদালতে তার স্থায়ী জামিনের আবেদন করা হবে এবং মামলার অভিযোগপত্র গ্রহণ সংক্রান্ত শুনানি হবে।

গত ৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। চার্জশিটে পরীমণির পাশাপাশি আসামি করা হয়েছে আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীকে।

গত ৪ আগস্ট সন্ধ্যা ৬টার পর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার বাসা থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরের দিন ৫ আগস্ট বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় ৩ দফা রিমান্ডে নেওয়া হয় এই অভিনেত্রীকে। গত ৩১ আগস্ট তার জামিন মঞ্জুর করে আদালত। পরে ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments