ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৩ পয়সা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯১ পয়সা।
শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.৬৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments